কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ এ ০৮:৩০ AM

কার্যক্রম

কন্টেন্ট: পাতা

ইআর পিএলসি. আমদানীকৃত ক্রুড অয়েল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশান (বিপিসি)'র সাথে প্রসেসিং চুক্তির আওতায় প্রসেস করে এবং বিপণনের জন্য বিপিসির অঙ্গসংগঠনসমূহের নিকট হস্তান্তর করে থাকে। সৌদি আরব থেকে আমদানিকৃত এরাবিয়ান লাইট ক্রুড (এ এল সি) এবং দুবাই থেকে আমদানীকৃত মারবান ক্রুড প্রসেস করে ই আর এল প্রায় ১৬ টি ভিন্ন ভিন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে থাকে। এছাড়াও ক্রুডের সাথে সংমিশ্রণ হিসেবে ইআর পিএলসি. বাৎসরিক প্রায় ১,০০,০০০ মেট্রিক টন প্রাকৃতিক গ্যাস কন্ডেন্সেট প্রসেস করে থাকে। ইআর পিএলসি.'র অপারেশনাল এবং অন্যান্য কার্যক্রম নিম্নরূপঃ
বিপিসি আমদানিকৃত ক্রুড অয়েল ইআর পিএলসি.-এর নিজস্ব মজুদ ট্যাঙ্কে সংগ্রহ ও সংরক্ষণ।

ক্রুড অয়েল প্রক্রিয়াকরণের মাধ্যমে পেট্রোলিয়াম পণ্য উৎপাদন এবং তা বিপিসির অঙ্গসংগঠন (পদ্মা ওয়েল পিএলসি., মেঘনা পেট্রোলিয়াম পিএলসি., যমুনা ওয়েল কোম্পানি পিএলসি.এবং এলপি গ্যাস পিএলসি.) সমূহকে পাইপলাইনের মাধ্যমে সরবরাহকরন।

আমদানিকৃত মোটর গ্যাসোলিন এবং ডিজেল ইআর পিএলসি.'র মজুদ ট্যাঙ্কে সংগ্রহ করা এবং প্রয়োজনীয় ব্লেন্ডিং শেষে তা মোটর স্পীড এবং হেভি স্পীড ডিজেল হিসেবে বিপণন কোম্পানীসমূহকে হস্তান্তর।

এসফলটিক বিটুমিন প্লান্ট (এবিপি) এ বিটুমিন উৎপাদন এবং বিপণন কোম্পানীসমূহকে সরবরাহকরন।

দক্ষ ক্রয়শাখার মাধ্যমে প্রয়োজনীয় ইকুপমেন্ট, স্পেয়ার্স, কেমিক্যাল ইত্যাদি ক্রয় করা যাতে নিরবচ্ছিন্ন এবং নির্বিঘ্ন অপারেশান বজায় থাকে।

রিফাইনারীর অপারেশান উন্নয়নের জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন।

ই আর পিএলসি.'র সামগ্রিক প্রক্রিয়াকরণ কার্যক্রমের প্রবাহচিত্রঃ

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন